সবশেষেও বিধির লেখা
- বেঞ্জিন বেঞ্জয়েট
যে প্রাণে বাজেনি বীণা তুমি হীনা ,
সে প্রাণে বাজে সুর তোমার আশে ,
তুমি রহ অচেনা, বাঁকি সব চিনা ,
সবাই রহে দূরত্বে তুমি রহ পাশে ।
.................. চিরচেনা তুমি প্রণয়বিভবে রহ বেঁচে ,
.................. স্মৃতিমম তোমারে খোঁজে সিন্ধু সেঁচে ।
.................. তোমারে পাইনা তব তোমারেই চাহি ,
.................. তুমি ছাড়া ভাবে মন দেহে প্রাণ নাহি ।
তোমারে দিলো না প্রভু দিলো শুধু প্রেম
খুঁজেফিরি প্রেম নামে মরীচিকার পাছে ,
এই প্রেম জগতে কতটুকু হবে কায়েম ?
এই প্রেমের পরিণামে কিবা স্বার্থ আছে ।
.................. ভগন্দরের ভগ্নদশা তাই ছুটেছি মোহে ,
.................. বায়ুস্তরে উড্ডীয়ভাবে প্রেম নাহি রহে ।
.................. মনের সাথে মন আর অন্তরঙ্গ ভাবের ,
.................. চলন বোলনে যেন থাকেনা হেরফের ।
মনের মানুষ চাই নিকটেতে থাকা ,
হবে যেথা দু'টি মনের আদান প্রদান ,
সব ঠিক থাকিলেও চাই বিধির লেখা ,
অতঃপর বাজিবে হৃদে প্রেমের জয়গান ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।