খুঁজে নিও সুখ
- বেঞ্জিন বেঞ্জয়েট
সখী ,একদিন ঠিক এসে যাবো তোমার সম্মুখে
সুখ খুঁজে নিবো পরশে, মাথা রেখে তোমার বুকে ।
সেই কবে ঘর থেকে বেড়িয়েছি একাকী নির্জনে ,
সেই থেকে তোমাকে যে দিবো কি ভাবি মনে মনে ।
তোমার ছিল চাওয়া খুব বেশী না শুধু নাকের ঘেঁষা ,
লালা ঝরা মুখের একটি চুম্বন আর বুকে বুক মেশা ।
মাথার উপর একটা ছাউনি আর একটা ফুলউঠোন ,
এক মুঠো ভাত আর হাতে হাত রেখে যুগল বন্ধন ।
তুমি জানো না সখী তোমাকে কী দিতে চায় অন্তর ?
একটা পাহাড় কিনে সাজাবো সেথা মোদের বাসর ।
একটা সাগর কিনে গড়বো সেথায় স্নান করার ঘাট ,
একটা নদী কিনে গড়বো সেথায় সাঁতার খেলার মাঠ ।
আকাশ কিনে তোমায় দিবো হাজার তারার আলো ,
চাঁদ'টা কিনে তোমায় দিবো জ্যোৎস্না যে বাসো ভাল ।
অনেক অনেক আশা যে মনে তোমায় ওসব দিবো ,
সকল কিছু হলেই কিনা তোমায় আমার ঘরে নিবো ।
চার দশক যে পার হয়ে গেলো হলোনা কিনা কিছু ,
স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই, হলো যে কেবল শুধুই মিছু ।
আয়'টা আমার যোজন যোজন ব্যায়'টা অধিক বেশী ,
সঞ্চয় যেটুক রাখি যেথায় মূষিক সেথায় থাকে ঘেঁষি ।
বেঁচে থাকতে আমার স্বপ্ন... স্বপ্নই বুঝি রয়ে যাবে ,
মরার পরে হয়তো তুমি অন্যের দ্বারা কিছুটা পাবে ।
যাহাই পেও যাহার দ্বারা, বলিও তুমি নগ্ন করে মুখ ,
আমার বঙ্গ বন্ধুর স্বপ্ন ছিল খুঁজে নিও তুমি তাতে সুখ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।