ছিঃ শরম
- বেঞ্জিন বেঞ্জয়েট

ন্যায্য দাবীর গলে ফাঁসী, সাহেবের মুখে বেজায় হাসি ,
ধনী বাজায় আনন্দের বাঁশি, গরীব রইলো চির দাসী ।
শ্রমের বিনে পাচ্ছে লাথি, ঘরে জ্বলে না নিশীথের বাতি ,
ক্ষুধা হইলো জীবন সাথী, ফুটপাতে তার কাটে রাতি ।
রইলো না ঘর কিসের চাবি , কর্ম করে রোজই যাবি ,
ভাতের বিনে কিল ঘুষি খাবি , তবু তোরা সুনাম গাবি ।
যদি তোরা উল্টা করিস , তোবার কন্ঠ শুনে রাখিস ,
মুখে তোদের ঢালবে বিষ , মিলবেনা আর কোন হদিস ।
সময় থাকতে ঘরে ফিরেক , চাস না আর ফিরে বারেক,
কষ্ট লুকে হাসি দে চারেক , যদি চাস বাঁচতে আরেক ।
পাইলি ধরা বুঝলি'না বাঁচি , তোদের তরে ধরাটা খাঁচি ,
যতই থাকুক জীবন চাঁচি , বলবি খালেদা হাসিনা চাচী ।
নহিলে পাবিনা জীবন ভিক্ষা , এতেও কি নিবি না শিক্ষা ?
শিখে নে রে বাঁচার দীক্ষা , এটাই ধরার বাস্তব সমীক্ষা ।
বস্ত্র বিনে থাকবি উলঙ্গ , তবু ধনীর কাজে দিয়ে যাবি সঙ্গ ,
এটাই নিয়ম করবি'না ভঙ্গ , নহিলে তোদের জীবন পঙ্গ ।
জানাবিনা কভু আছ অনাহারী , জানাবিনা ছিঁড়েছে শাড়ি ,
সব ভুলে তোরা দিবি হাসি ছাড়ি , কষ্ট সকল পায়ে মাড়ি ।
ধরা দিবিনা তোদেরও আছে মন , করে তাহা যে কেমন ,
ভাব্বি তোরা পোষা কুকুরের মতন , যেখানে যেমন ।
শুধু বেঁচে থাকাই তোদের বড় কিছু , বাঁকি সব ভাব্বি মিছু ,
লাথি খেয়েও মস্তক করবি নিচু , থাকবি ধনীর পিছু পিছু ।
যাহা করে গেলাম বয়ান স্মরণ রাখিস জনম জনম ,
বঙ্গের বুকে সমাধিকার দাবী ! ছিঃ ছিঃ শরম শরম ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026