সেকেলের বিস্ফোরণ
- বেঞ্জিন বেঞ্জয়েট

কখনো ভাবি শিয়াল হয়ে কালচে চোখ দু'টো লালচে করি ... ,
তরতাজা জীবনের উপর নখ বসিয়ে খুবলে খাই ছিঁড়িছিঁড়ি ।
কখনো ভাবি শকুন হয়ে যাই জীবনটা কাটুক মরাপচা ধরি ,
কখনো ভাবি কুকুর হয়ে যাই জীবন চলুক মলের পিছে ঘুরি ।


মানুষ হয়ে বেঁচে থাকা আজকাল বড়ই সেকেলে লাগে ,
আজকাল সত্যের চেয়ে মিথ্যের ফুলঝুরি চলছে আগে ।
ন্যায়ের চেয়ে অন্যায় আজকাল খুব বেশী মানান সই ,
রঙচটা অনিয়মের কাছে আমি মোটেও অ্যাডজাস্ট নই ।

আজকাল যে যত মিথ্যা বলতে পারে তাকেই ধরা হয় মডেল ,
আধুনিকতা পায় যার হাতে থাকে গোলাবারুদ আর ককটেল ।
গাঁজা ইয়াবা মদ ফেন্সিডিল কাছে না থাকলে হয় সে সেকেলে ,
রঙের ধরায় রঙহীন থাকে ধর-মার-কাট এই স্বভাব না থাকলে ।

আধুনিক হতে মন চায় আমার, চায় মন রঙিন হতে ,
সব পরিহার করে আধুনিকে নিবেশিত শির অবনতে ।
সত্য ন্যায় যাহা বর্জন করি, হালালেরে দেই পদ ঠেলা ,
মন্দির বানাই বালাখানা হরি নামে শুরু করি লীলাখেলা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026