হে কবিতা
- বেঞ্জিন বেঞ্জয়েট
আজ একটা কবিতা লিখে মেখে দিবো সারাঅঙ্গে ,
যে কবিতা এতদিন শুধু ছল করেছে আমার সঙ্গে ।
আমার এই ছল জিনিস'টাই এতদিন হল না শেখা ,
আজ তাই ছল শিখতে আমার এই কবিতা লেখা ।
হে কবিতা তুমি দেখায়ে দিও ছলের আপাদমস্তক ,
দেখায়ে দিও তার ব্যাস ব্যাসার্ধ আর পরিধি কতক ।
দেখায়ে দিও রূপের তীক্ষ্ণতা অথবা গুণের দৈর্ঘ্যতা ,
আজ বিষাদের সাথে বরণ ফুলে তোমার হবে অর্ঘ্যতা ।
তোমারে বুকে নিয়ে আজ করিব হাজার নৃত্য খেলা ,
যত সততা মহত্ত্বতা সব আজকে দিবো পায়ে ঠেলা ।
আমি জেনেছি পদে পদে ওসব দিয়ে আজ হয়না কিছু ,
ওসব আজ পথের ধূলিতে আপন মাথা করে দেয় নিচু ।
শত বঞ্চনা-লাঞ্চনায় মস্তকটা নুয়ে ফেলে উদ্ভুট এসে ,
যত স্বপ্ন থাকে সব ধুয়ে মুছে নিয়ে যায় দিন শেষে ।
কবিতা ! তুমি ছল শিখো যে ছলে আঁখি যেন কাঁদেনা ,
এই বুক সে ছল শিখে আশায় যেন বুক আর বাঁধেনা ।
আশার হয় যেন কবর, সে কবরে ফোটে যেন দূর্বাঘাস ,
আশায় বুক বেঁধে আর যেন দেখিনা ফেলে তা দীর্ঘশ্বাস ।
যে ছল মানুষের আশাবাঁধা বুকে যেন দিতে পারে লাথি ,
যে ছল মানুষের কষ্টে রোমাঞ্চ খুঁজতে পারে দিবারাতি ।
যে ছল মানুষের কষ্ট দেখলে দিতে পারে মুচকি হাসি ,
যে ছলে সুখ খুঁজে পায়, বেদনাধারক দিলে গলে ফাঁসী ।
হে কবিতা ! আজ তোমারেই চাই চাই নৃত্যবিদ্যার নৃ ,
মানুষের দুর্ভোগ হেরিয়া নাচিয়া আমি হতে চাই শ্রী ।
সততা আর মহত্ত্বের শ্রী আজকাল মানুষকে রাখে ভুখা ,
হে কবিতা ! তুমি শিখে দাও আর যেন থাকি না বোকা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।