পৃথিবীর ব্যর্থতা
- বেঞ্জিন বেঞ্জয়েট
যে চোখে আমার ফুল দেখার কথা ,
সে চোখে দেখি গোলাবারুদ বোমা বিস্ফোরণ ,
যে চোখে আমার আলোক দেখার কথা
সে চোখে আমি দেখি হতাদরের রক্তক্ষরণ ।
যে মুখে আমার সত্য উচ্চারণের কথা ...
সে মুখে আমি অহরহ বলি মিথ্যা বানোয়াট,
যে মুখে আমার কোরআন পড়ার কথা
সে মুখে আমি পড়ি শিরকের নীলনকশা পাঠ ।
যে হাতে আমার কলম ধরার কথা ,
সে হাতে ধরি আমি মানুষ খুনের তরবার ,
যে হাতে আমার সাহায্য করার কথা ,
সে হাতে আমি সব ভেঙে চুরে করি চুরমার ।
যে পায়ে আমার মসজিদে যাওয়ার কথা
সে পায়ে আমি হেঁটে চলি নর্তকীর বালাখানায় ,
যে পায়ে আমার বিদ্যাপীঠে যাওয়ার কথা
সে পায়ে আমি হেঁটে চলি মরণাস্ত্রের কারখানায় ।
আমার বিবেক সাড়া জাগায় না আমি মানবজাতি ,
কোন ল্যাবিন্ডিসে এনে দিবে আমায় আলোভরা বাতি ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।