দিন শেষে তুষের অনল
- বেঞ্জিন বেঞ্জয়েট
দিন শেষে সকল আশার হয়ে যায় কবর ,
তবু মনেতে লুটায়ে রয় শত আশার খবর ।
আশাগুলো জানি আমি আসার তরে নয় ,
তবু যেন সে আশাতেই নয়ন বাঁধিয়া রয় ।
বঙ্গ মাতার বুকখানি আসমান সমান ...,
জন্ম লভিয়াছি মোরা হয়ে তাহার সন্তান ।
রোজ রোজ আশা তাই বাঁধে বাসা এ বুকে ,
আশার পানে চেয়ে চেয়ে জনম যায় দুখে ।
জন্ম দিলো সন্তান কিছু সর্বভুক করে ,
মিটিল না মায়ের আশা সে সন্তানের তরে ।
মায়ের বুকে যাহা কিছু জন্ম লয় নব রূপে ,
আলোক বঞ্চিত হয়ে থাকে পড়ে মৃত্যুকূপে ।
মিলে না দেখা তার শৈল সাগর - গগণলীন ,
মিলে না দেখা তার কিরণ পবন শুভ্র দিন ।
মিলেনা দেখা তার মুক্ত ডানায় উড়ন্ত বিহগ ,
মিলেনা দেখা আলোকমুখী জীবন্ত উদ্যোগ ।
সব যেন অঙ্কুরেই পশ্চাৎমুখী হয়ে থাকে ,
এগুতে সম্মুখে যেন আঁধার পিছু তার ডাকে ।
আমার শিরায় শিরায় গিরায় গিরায় দেখি
তুষের অনল ন্যায় ক্ষোভ জ্বলে ধিকি ধিকি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।