পৃথিবীর দীর্ঘশ্বাস
- বেঞ্জিন বেঞ্জয়েট

বার বার কেন জানি এক দুর্লভে আশা পেতে থাকি ,
না পাওয়ার শতভাগ তবু বিরাগে চেয়ে থাকে এ আঁখি ।
স্বপ্ন বুনে যায় কপোতীর মতো চঞ্চুপুটে তোলে সোহাগ ,
কাল নাই তাল নাই প্রেম-সুরে তোলে মিলন-গীত রাগ ।
যে রাগের নাই কোন সারেগামা সে রাগেই করে তাধিন ,
নাওয়া নাই খাওয়া নাই সে প্রেম-সুরে কাটায় সারাদিন ।
প্রেম মদালসে যাহা কিছু ধ্বসে নেহার না মিলে নয়নে ,
অন্তরালে আরক্তিমে ঢাকা পড়ে বদনখানি কিংশুক বসনে ।
শয়নে স্বপনে বুনে যায় জাল... প্রেম দাহে পোড়ে যৌবন ,
বুঝিতে পারেনা সে সেই বিষে শুকিয়ে যায় তার মৌ'বন ।


উহার নাম ছিল আশা ...,
যে আশা জীবনকে দিয়েছে শুধু ভরসা, করেছে বেশী নাশা ।
যে আশা জীবনকে গড়েছে অলস, গড়েছে আয়বিমুখী করে ,
তবু প্রেমকাতর মন প্রেমে ভেসে অস্তিত্ব হতে পড়েছে ঝরে ।
লাভের লাভ কিছুই হয়নি যাহা হয়েছে সব ক্ষয়ীঞ্চু-বিলুপ্ত ,
পরিশেষে ভাগ্যের দোষ দিয়ে সাফল্যতাকে রেখেছে সুপ্ত ।
দেখিল না সাফল্যের আলো, দেখিল না সুখের মুখ পরশ ,
তবু দেখেছি এই উম্মাদ প্রেমের জয় গানে থেকেছে হরষ ।
ছিন্ন বসনে জীর্ণ আসনে বসে খোয়াবে পেয়েছে সুন্দরী ললনা ,
পৃথিবীর দীর্ঘশ্বাস ! তারা যেন কোনোদিন শুনতেই পেলো না ।
প্রেম-পাগল ভব-পাগল রুপ-পাগল গুণ-পাগল দুনিয়া-পাগল ,
মানুষ হয়ে আসি হলো না মানুষ, হয়ে গেলো রাম-ছাগল ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026