রক্তনদী
- বেঞ্জিন বেঞ্জয়েট

চোখে আর দেখবো না , চোখের উপর নকল চোখ লাগাবো ,
ভাবছি কাঠের চোখ বানায়ে মাঝখানে কোঁচকড়ি বসায়ে দিবো ।
চোখটা কেবলই মনের জ্বালা বাড়ায় , জীবনকে থমকে দেয় ।
বিবেকের চোখের সাথে সম্পর্ক আছে হয়তো তাই এমন হয় ।
বিবেকেরও চোখ থাকে , চোখ'টা নাকি বড়ই সূক্ষ্ম ,
বয়স যখন সাত পাড়ি দিলো তখন এই বিষয়ে জানলুম ।
জন্মের পর থেকে যে চোখ দিয়ে দেখে আসছি , জেনে আসছি ,
সে চোখ'টা বড় নিষ্ঠুর , কাপুরুষের মতো , শুধুই জ্বলজ্বল করে ,
অনুভূতি বলতে এক রতিও নেই বিন্দুমাত্রও নেই । তবু
তাকেই আসল চোখ বলি , এই চোখের যত্ন যে কতভাবে করি
তার তো ইয়াত্তা নেই । একটু খচখচ করলেই দে মলম দে ড্রপ ,
না সারলে যাহ্‌ চোখের ডাক্তারের কাছে আরও কত কি !
কিন্তু যেটা বিবেকের চোখ ... যে চোখ একটা ভিখেরিকে দেখলে
তার কষ্ট অনুভব করে হাজার ফোটা অশ্রু ঝরায় ...
যে চোখ অন্যায় , অত্যাচার , জবরদস্তী , জুলুম , নির্যাতন ,
গুম , হত্যা , রাহাজানি , লুটতরাজ , সন্ত্রাস এইসব দেখে
দিনের পর দিন রাতের পর রাত জীবনকে নির্ঘুমে শাস্তি দেয় ...
তার মূল্য কে কত টুকু দেয় ? ... কেউ বলতে পারেন কি ?
ভাবছি ডাইরেক্ট বিবেককেই ক্লোজ করে রাখবো ...
আজকাল এসব ওপেন রেখে কি হয় ? কোনই কাজে আসেনা ।
বরং ওটা ক্লোজ করে রাখলে তার পেছনে যা শক্তি ব্যয় হতো
তাহা সেভ হবে । স্বামীর সামনে বউয়ের ইজ্জত লুটে খেলে
বিবেক চুপ থাকে , অথচ বিবেক ওপেন । বাবার সামনে মা ,
মায়ের সামনে সন্তান , সবার সামনে সবাই ইজ্জত লুটিয়ে
দিচ্ছে , বিবেক চুপ থাকে , অথচ বিবেক ওপেন । জীবনের
কথা কেমনে বলিব ? দিন নাই রাত নাই প্রতি প্রহরে প্রতি
সেকেন্ডে সেকেন্ডে স্বামীর সামনে স্ত্রী , স্ত্রীর সামনে স্বামী ,
বাবার সামনে ছেলে মায়ের সামনে মেয়ে পাখির মতো
ঠাশ ঠাশ করে জীবন বিলিয়ে দিচ্ছে , জীবন ভিক্ষায় কত কান্না
কত রোনাজারি অথচ কোন ছাড় নেই ... বিবেক তখন চুপ থাকে ,
অথচ বিবেক ওপেন । বলুন এই বিবেক ওপেন রেখে কিসে কাজে
আসে ? না আসে ইজ্জত বাঁচাতে , না আসে জীবন বাঁচাতে , কি
লাভ ওপেন রেখে ? তাই বিবেককে আজীবন ক্লোজ রাখার একটা
আইন করে বাস্তবতায় রূপ নিলেই অন্তত দু'কাল পার পেতুম ।
আর যে সইতে পারিনা ... দিন নাই রাত নাই শুধু দেখেই চলেছি ...
রক্ত আর রক্ত , তাজা তাজা রক্তের স্রোত । পৃথিবীর এপার থেকে
ওপার পর্যন্ত একটা কৃত্রিম নদী কাটলে দিব্যি তাহা রক্তের নদী
হয়ে যেত । বেশ ভালোই হতো ... প্রতিদিন সে নদীতে অন্তত
একবার স্নান করা যেত , দিব্যি সাঁতার কাটা যেত ! আমি আর
কিচ্ছু বলতে পারছি না ... আমার বুকটা বড় ভারী হয়ে আসছে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026