ঈদ ডে
- বেঞ্জিন বেঞ্জয়েট
ঈদ ডে... কি যে খুশীর দিন জানে শুধু মুসলিম জাহান ,
তার উপর থাকে যদি প্রিয়া ,
কেমন করে ওই দুটি হিয়া ?
আজো আমার হল না জানা... পাই নাই তাহার সন্ধান ।
দিনে দিনে কালে কালে প্রেম বিনে অন্তর গিয়াছি ফাটি ,
সাহারা দেখিয়াছি স্ব'চোখে ,
অতৃপ্ত হলেও সুধা ছিল মুখে ,
প্রেম হীনে রহে না সুধা-ক্ষুধা অন্তর দহে হয় সে মাটি ।
মেদিনী লাগে যে কত জ্বালাময় , জানে যে তারে কই ,
কুকুরে ঘুরিলে ফুটপাতে ,
বাঁচি'না যৌবন-উৎপাতে ,
মাথার চাঁদিতে ভেজা ধান দিলে ভাসিয়া উঠিবে খই ।
জানি জানি বহু জানি নিজেরে রাখিয়া যৌবনে লুকে ,
চাটিয়াছি অধর শুকনা জিভে ,
উহাতে যেটুকু গিয়েছে নিভে ,
রহিয়াছি সুখের ভানে মরিয়াছি বিষে আর ধুঁকে ধুঁকে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।