ঈদের দিনেও ল্যাডাগ্যাপচার
- বেঞ্জিন বেঞ্জয়েট
ঈদের দিনেও হয়ে গেলুম ল্যাডাগ্যাপচার ,
সুর ওঠে ল্যাবিন্ডিসের মাথাটা বেজায় ভার ।
মিশে আছি লেজেগোবরে যেন ল্যাংড়া ষাঁড় ,
উদোম মনের বাসনা লুটে ভাঙে মাথা ঘাড় ।
পরবাসী মানে পরাধীন দাসী সংসার হীনা ,
থাকে শুধু এই মন উদাসী আর সুখ বিনা ।
জীবনের প্রতি আসিলে নজর লাগে বড় ঘৃণা ,
পরিচিত সুখগুলো কেমন যেন লাগে অচেনা ।
বড় জ্বালা লাগে পদে ঠেকিলে দুনিয়ার ভুঁই ,
অশান্তির কারণে মনেতে জাগে বড় গাঁইগুই ।
যতবার বলি অস্থির করিস'নে রে বিদেশ তুই,
ততবার যেন দেশের স্মৃতি বলে মনেতেই শুই ।
লেনাদেনা আর শান্তি অশান্তির মাঝামাঝি হয়ে,
জীবনের অদম্য ভবিষ্যৎ স্থান পায় বেহায়া জয়ে ।
সব পিছে ফেলে যেন ভবিষ্যৎ রয় আপন হয়ে ,
থমকে দেয় জীবনকে পরাস্থতা অনাহারের ভয়ে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।