চাই যে মানবতা
- বেঞ্জিন বেঞ্জয়েট
ঈদ যায় ঈদ আসে মনে খুশী জাগে না ,
এতো খুশীর ঈদ তবু মনে আনন্দ লাগে না ।
ঈদ মানে আনন্দ ভুলে গেছি অনেক আগে ,
এতো কষাঘাতে বলো কেমনে আনন্দ লাগে ?
তোমার কষ্ট নাই বলিয়া তুমি খুশী ভাই ...,
দুঃখভরা জীবন আমার তাই যে খুশী নাই ।
একদিকেতে দুঃখ হলে সহিবার তাহা পারি ,
হাজার দুঃখ জট বাঁধিয়া জীবনটা যায় ছাড়ি ।
চলতে গেলে চলার পথ রাখে রুদ্ধ করে ...,
শুইতে গেলে শোয়ার ঘর বোমানলে পোড়ে ।
নিজে বাঁচতে গেলে আর মা বাঁচে না ধেয়ে ,
মা বাঁচলে ...নিজে মরি বুলেটের ঘাত পেয়ে ।
ধর্মভেদে মানুষগুলি থাকলো না আর মানুষ ,
অসূর দম্ভে মানুষগুলি হইলো বড় ফানুশ ।
আমি অনড় আমার ধর্মে তুমি তোমার ধর্মে ,
মানুষরূপে কেমন চরিত বুঝা যায় যে কর্মে ।
কোন ধর্মে আছে লিখা হিংসাহিংসি করা ?
কোন ধর্মে আছে লিখা মানুষ হয়ে মানুষ মারা ?
যদি এমন থাকে লিখা বলি তাহা ধর্ম নয় ,
ধর্মকে ঊর্ধ্বে রেখে মানুষের দাও পরিচয় ।
চাই না এতো ধর্মে ধার্মিক চাই না ধর্মান্ধতা ,
চাই যে শুধু মানুষ হয়ে বাঁচতে আর মানবতা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।