খোকা মুজিব
- আবু জাফর মহিউদ্দীন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়
যেই শিশুটির জন্ম আজিব,
আদর করে সবাই তাকে
ডাকতো খোকা ডাকতো মুজিব ।

শিশু থেকেই দেশের প্রতি
মাতৃ প্রেমে ভক্তি ভরা,
বড় হয়ে হলেন তিনিই
বাংলাদেশের প্রাণ ভ্রমরা।

বাংলাদেশের নামটি শুনে
সকল শিশু তাকেই চেনে
জাতির পিতা মুজিব তিনি
আছে সবার মনে প্রাণে।

জন্ম দিলো একটি জাতি
একটি ভূমি একটি দেশ,
বিশ্ব বাসী সবাই খুশি
নামটি সোনার বাংলাদেশ।


০২-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।