ফড়িং মনের গল্প
- সুদীপ তন্তুবায় নীল
শিশির ভেজা ঘাসবিছানায়
ফড়িং-ফড়িং মন,
ভালো রাখার শহরে রোজ
চলছে বিবর্তন!
হাসছে তবু ঠোঁটের নদী
থাকছে ভালো খুব,
হঠাত্ই সেই নদীর মানুষ
পানকৌড়ি ডুব।
ডুবের খাতা, স্মৃতির পাতা
অসুখ খোলা গেট,
ফড়িং মনের গল্প শোনায়
সস্তা সিগারেট।
০৪-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।