চুপিচুপি মন বাঁধে
- সুদীপ তন্তুবায় নীল
প্রতিদিন খুব কাছাকাছি থেকে
একই পথ ধরে চলা,
ভালোবাসি তবু কাছে এসে তাকে
হয় নি কখনো বলা।
কত পিছুটান থেকে যায় জমা
মানুষটা যায় চলে,
সে আমার নেই, তবু চেয়ে থাকি
হঠাৎ ফিরবে বলে!
অনেকেই বলে না, অজানা ভয়েতে
না বলার শোকে কাঁদে,
কিছু মানুষ আজও আড়ালে গোপনে
চুপিচুপি মন বাঁধে।
০৪-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।