স্বপ্ন দেখা বাকি
- সুদীপ তন্তুবায় নীল
মাস ফুরোলো, বছর গেলো
হলো না আর ছুটি,
ইচ্ছে জাগে আবার আমি
প্রেমিক হয়ে উঠি।
কাটে না জ্বর, কাটছে প্রহর
ইচ্ছেরা সব দামি,
প্রেম বলতে একটা যে তুই
আর একটা ঠিক আমি।
স্বপ্ন ডানা, কোন ঠিকানা
দূর আকাশের পাখি?
এই প্রেমিকা, আয় না রে তুই
স্বপ্ন দেখা বাকি।
০৪-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।