"অল্পবিদ্যা ভয়ংকরী"
- সুদীপ তন্তুবায় নীল
আমরা এখন অল্প জেনেই
তিলকে করি তাল!
এই 'অল্পবিদ্যা ভয়ংকরী'
যুক্তিতে জঞ্জাল!
তার মাঝেতেও কিছু মানুষ
চুপটি করে রয়,
নীরব থাকা মানেই সেটি
দুর্বলতা নয়।
চুল থাকলেও সবাই কি আর
বাঁধতে জানে চুল!
মেঘ থাকলেই বৃষ্টি হবে-
ধারণাটাই ভুল।
০৪-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।