চুপ!
- সুদীপ তন্তুবায় নীল

চুপ হয়েছি, তার মানে ঠিক
দুর্বলতা নয়,
অনেক সময় চুপ থাকাটাই
সবচে ভালো হয়।

বৃথা তর্ক, ঝুট-ঝামেলা
কথাতে থই-থই!
আজ সবই দেখি, ঠোঁটটা শুধু
সেলাই করে রই।

চুপ থাকাটাও ভীষণ কঠিন
লাগে যে সংযম!
এই সমাজের বুকে এখন
বোবার শত্রু কম।


০৪-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।