টান
- সুদীপ তন্তুবায় নীল

একটা মেয়ে একলা কাঁদে
ভাঙলো কাঁচের চুড়ি,
একটা ছেলের কষ্ট ভীষণ
লাটাই ছেঁড়া ঘুড়ি!

তাদের ব্যথা কেউ বোঝে না
কত্ত আপনজন!
ওই মেয়েটার খোঁজ নিয়েছে
সেই ছেলেটার মন।


০৪-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।