তোমার জন্মদিনে
- সুদীপ তন্তুবায় নীল

দিন ফুরিয়ে সন্ধ্যে এলো 
স্ট্রিট লাইটের আলো,
রাত বিছানায় স্মৃতির বালিশ 
বাসুক না হয় ভালো।

বোবা আদর আনুক না হয় 
কান্নাগুলো কিনে,
লিখবো আমি নতুন করে 
তোমার জন্মদিনে। 


০৪-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।