রোজ সকালে মায়ের হাসি
- সুদীপ তন্তুবায় নীল

একটা সকাল তোর হয়ে থাক
তোর নামে থাক রোদ,
এখন আমার তোর প্রতি আর
নেই রে প্রতিশোধ।

ঘৃণা নিয়ে করবো কি আর
ঘৃণাতে সব ফাঁকা!
এখন রোজ সকালে মায়ের হাসি
আমার ভালো থাকা।


০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।