মানুষ হতে পারছি কই!
- সুদীপ তন্তুবায় নীল
আমরা সবাই নামেই মানুষ
মানুষ হতে পারছি কই!
সবটা জেনেও ভুলের পথে
অকারণেই নষ্ট হই!
আমিই সেরা, আমি শ্রেষ্ঠ
অহংকারেই হারাই দিক!
জেদের বশে হাল ছাড়ি না
ভুল করলেও আমিই ঠিক!
আজ এমনি করেই মনুষ্যত্ব
দিন-প্রতিদিন হচ্ছে শেষ!
থাকার ঘরে থাকছে শুধু
সব হারানোর নতুন দেশ।
০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।