বাঁচতে শেখার গল্পটা...
- সুদীপ তন্তুবায় নীল
ভুলে যাব ভাবি, অগোছালো স্মৃতি
আজও হল না ভোলা,
যত্নে আদরে বুকের আলনায়
এখনও রয়েছে তোলা।
তুলে রাখা যতো গোপন কান্না
এঁকে দেয় বুকে ক্ষত,
মানুষেরা তবু যন্ত্রণা পোষে
নিজের ইচ্ছে মতো!
কিছু স্মৃতি আছে বিষাক্ত ধোঁয়া
বুকের বাড়িতে থাকে,
কিছু কিছু স্মৃতি বাঁচতে শেখার
গল্পটা লিখে রাখে।
০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।