ফেরার
- সুদীপ তন্তুবায় নীল

আমার ঘুম না আসা রাত
তুমি কাজল কালো টিপ।
আমি ঝরা পাতার গান
তুমি সন্ধ্যেবেলার দ্বীপ।

আমার একলা একা ঘর
তুমি দুর আকাশের নীল।
আমি শেষ বিকেলের রোদ
তুমি ফেরার শঙ্খচিল।


০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।