বাবা মানে
- সুদীপ তন্তুবায় নীল

বাবা মানে একটা আদর
স্নেহের শাসন বারণ,
বাবা মানে এক জীবনে
‘সব পেয়েছি’র কারণ।

বাবা মানে লিখব কি আর
কম পড়বে পাতা!
বাবা মানে খুব গোপনের
লুকিয়ে রাখা ব্যথা!

বাবা মানে কাঁদবে একা
সুখ দিয়ে সংসারে,
বাবার মত সহ্যশীল আর
ক’জন হতে পারে!


০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।