হাসির আকাশ
- সুদীপ তন্তুবায় নীল

হাসছে আকাশ রোদ ছড়িয়ে
হাসছে কানের দুল,
হাসছে কতো নিরব ছায়া
ভোরের হলুদ ফুল।

হাসির হাওয়া ব্যালকনিতে
পাখির কলরব,
হাসছে ছাদে নীল শাড়িটাও
হাসছে ফুলের টব।

তুমিও হাসো আগের মতোই
ছোট্ট ফুলের ঘাস,
ফুটপাতের ওই মানুষগুলোও
হাসুক বারোমাস।


০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।