হয় নি বলা
- সুদীপ তন্তুবায় নীল

রাত নেমেছে উঠোন জুড়ে
প্রদীপ নিভু নিভু,
আমিও কাঁদি একলা, তোকে
হয় নি বলা কভু।

হয় নি বলা- তোর কথা আজ
খুব গোপনেই ভাবি,
দিলি না আর মন দরজার
লুকিয়ে রাখা চাবি।


০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।