বদল
- সুদীপ তন্তুবায় নীল
জীবনটা আজ ছেঁড়া হেডফোন
ভাঙা মোবাইল মন,
ততটুকু সব খোঁজ রাখে, যার
যতটুকু প্রয়োজন।
প্রয়োজন ছিল চেনা মুখগুলো
পাশে থাক অসময়,
মুখগুলো আজ মুখোশের পাশে
বদলেছে পরিচয়।
০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।