স্মৃতি ও ঘুম
- সুদীপ তন্তুবায় নীল

খুব জ্বালাতন করছি তোমায়
দিচ্ছি শুধু ব্যথা,
একটা সময় ঘুমিয়ে যাবো
বলবো না আর কথা!

সেদিন তোমার কাঁদবে দু’চোখ
আমায় কাছে পেতে,
স্মৃতি হয়েই থাকবো পড়ে
ফোনের গ্যালারিতে।

কনটেক্টের সেভ করা নাম
ছুঁড়েই দিও ফেলে,
কল মেসেজ আর আসবে না গো
তোমার মোবাইলে।

যাবো যেদিন ফিরবো না গো
বিদায় বলে দিও,
যত্ন করে চুল বেঁধো আর
কপালে টিপ নিও।


০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026