ছেলেবেলাটার প্রেমে
- সুদীপ তন্তুবায় নীল
তারাখসা রাতে রূপকথা সব
জোছনায় আছে মিশে,
ঠাকুমার ঝুলি ঘুমিয়ে রয়েছে
স্মৃতিদের নীল বিষে!
রাজপুত্তুর ঘুমিয়েছে কবে
সফেদ পক্ষীরাজে,
রাজকন্যেও লুকিয়েছে কোথা
মুখ ঢেকে কোন লাজে!
রাজা-রানী সব পাথর হয়েছে
যুদ্ধ গিয়েছে থেমে,
মনটা যে আজও আটকে রয়েছে
ছেলেবেলাটার প্রেমে।
০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।