ভাগ্য ও চেষ্টা
- সুদীপ তন্তুবায় নীল
হাত ধরতে সবাই পারে
ধরা কঠিন নয়,
ওই হাতটি ধরে পথ চলাটাই
আসল পরিচয়।
মনের মানুষ ভাগ্যে থাকে
ভাগ্যে ফোটে ফুল,
চেষ্টা ছাড়াই ভাগ্যের উপর
দোষ চাপানোও ভুল।
০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।