মুখোমুখি
- সুদীপ তন্তুবায় নীল

নিভে নিভে আসে শ্রদ্ধার আলো
সম্মানে কাটাছেঁড়া!
না দেখার ভানে হাঁটে সব যেন
হেঁটে যায় অন্ধেরা!

সুখের শহরে জায়গাটা কম
অভিনয়ে সব সুখী,
মানবিকতাও ছোট হয়ে আসে
হিংসার মুখোমুখি।


০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।