আবেগ ও অভাব
- সুদীপ তন্তুবায় নীল

যে যার সবাই নিজের মতোই
ভালো-মন্দটা বোঝে
আবেগের শেষে অভাবে সবাই
হারানো মানুষ খোঁজে।

কেউ ফিরে পায়, কেউ বা পায় না
সরে যায় বহুদূরে!
কিছু ভালোবাসা বাঁধা রয়ে যায়
না লেখা গল্প জুড়ে।


০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।