গোপন কান্না
- সুদীপ তন্তুবায় নীল
গোপন ঘরে যে চুপিচুপি কাঁদে
রাত্রি নিঝুম হলে,
কোনোদিন তাকে বোঝাতে এসো না
যন্ত্রণা কাকে বলে!
হাসিমুখ দেখে মনে হয়- কেউ
সুখে নেই তার মতো,
আসলে যন্ত্রণাগুলো হাসির আড়ালে
মন ভাঙে অবিরত!
০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।