ত্রিভুজ সমকোণী
- সুদীপ তন্তুবায় নীল
রাতগুলো সব তোমার মতো
নিঝুম হয়ে থাকে,
ব্যথায় ভরা গল্প হাজার
বলবো আমি কাকে!
হয়তো বা আজ হেরেই গেছি
তুমিই গেছ জিতে,
বৃত্ত আঁকা কম্পাসও নেই
মনের জ্যামিতিতে।
সব প্রিয়জন পর হয়েছে
গ্রহের ঘরে শনি!
সব ভুলে আজ ভালোই আছো
ত্রিভুজ সমকোণী।
০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।