ছাড়াছাড়ি
- সুদীপ তন্তুবায় নীল

রিম্-ঝিম্-ঝিম্ বৃষ্টি পড়ে
ভিজলো পাখির ডানা,
যন্ত্রণাদের থাকতে ভালো
কেউ করে না মানা।

সুখের বুকে অসুখ ধরে
ভাঙছে মনের বাড়ি,
সুখ পাখিটার সাথে এখন
ভীষণ ছাড়াছাড়ি।


০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।