বেঁচে থাকা
- সুদীপ তন্তুবায় নীল

মরার জন্যই বেঁচেই চলেছি
প্রতিদিন প্রতিক্ষন,
পড়ে থাকে সব স্মৃতির গল্প
প্রিয়জন-প্রয়োজন।

তবুও হঠাৎ দুটি চোখ বেয়ে
ঝরে যায় পিছুটান,
মৃত্যুর কাছে মূল্য পায় না
অস্থির অভিমান।

সময়ের কাছে ধার বাকি নেই
নগদের কারবার,
মৃত্যুর চেয়ে এতটা আপন
হয় না যে কেউ আর।


০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।