বুকপকেটের প্রেম
- সুদীপ তন্তুবায় নীল

কত প্রিয়জন নীরবে হারায়
স্বার্থের ধূলোপথে,
প্রথম প্রেম বা শেষ প্রেম বলে
নেই কিছু পৃথিবীতে।

অপেক্ষা নিয়ে মূর্খের মতো
বেঁধো নাকো বুকে জ্বর!
বুকের পকেটে যেই প্রেম থাকে
সে প্রেমই ঈশ্বর।


০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।