জবাব
- সুদীপ তন্তুবায় নীল

পরের কষ্টে হাসে যারা
তারাই থাকুক সুখে,
সব অপমানের জবাব এখন
দিই না নিজের মুখে।

বৃথা তর্কে যাওয়ার চেয়ে
চুপ থাকাটাই শিখি,
খারাপ-ভালোর জবাবগুলো
সময় দেবে ঠিকই।


০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।