ফাঁকি
- সুদীপ তন্তুবায় নীল
যতো দিন যায়, সময় হারায়
নীরবতা ঘিরে ধরে,
আঁধারে কোথাও আয়োজন চলে
মৃত্যুর ঘরে ঘরে!
কারো বা সকাল, কারো পরকাল
ইচ্ছেরা থাকে বাকি,
কেউ তো জানে না, কে কেমন করে
দিয়ে যাবে কবে ফাঁকি!
০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।