প্রেম বলে ডাকি যাকে
- সুদীপ তন্তুবায় নীল
রাত বেড়ে চলে সময়ের সাথে
বেড়ে চলে কত ব্যথা!
নির্ঘুম চোখে খেলা করে শুধু
অগোছালো রূপকথা!
কথার শহরে মুখোশের ভিড়
কোথায় খুঁজবো তাকে!
ব্যস্ত মিছিলে হারিয়েছি আমি
প্রেম বলে ডাকি যাকে।
০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।