খুব আবেগে...
- সুদীপ তন্তুবায় নীল
অনেক বছর পেরিয়ে গেছে
অনেক ব্যবধান,
আজও কি তোর মনে পড়ে
পুরানো সেই গান?
বলতি আমায়- বাঁচবো না রে
না পেলে আজ তোকে,
তবে কেমন করে আছিস বেঁচে!
বুকে পাথর রেখে?
বিচ্ছেদে কি মরণ আসে!
সবাই বেঁচে রয়।
হ্যাঁ এটাই সত্যি – খুব আবেগে
জীবন নষ্ট হয়!
০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।