ঠকে যাওয়া ঢের ভালো
- সুদীপ তন্তুবায় নীল
ডেকে ডেকে তোকে ক্লান্ত হয়েছি
হেঁটে গেলি কার সাথে?
অভিমানে নয়, হারালি রে তুই
কি দারুণ অজুহাতে!
ঠকে গিয়ে আজ ভালোই আছি রে
নেই আর অগোছালো,
এই পৃথিবীতে ঠকানোর চেয়ে
ঠকে যাওয়া ঢের ভালো।
০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।