মানুষ বলতে
- সুদীপ তন্তুবায় নীল
যে পথে হাজার কষ্ট বেদনা
ব্যর্থতা নিয়ে আসে,
সে পথেই রোজ ছুটতে মানুষ
বড়ো বেশি ভালোবাসে।
কান্নার নেশা দু’চোখের কোণে
ব্যস্ততা, খোঁজা-খুঁজি,
আজ মানুষ বলতে অভিনয়ে মাখা
হাসিমুখটাকে বুঝি।
০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।