আড়ালেই থাকি
- সুদীপ তন্তুবায় নীল
সকালের রোদে তোর হাসিমুখ
ঘাসবিছানাতে আঁকা,
পাখিদের মতো পাতার আড়ালে
একটু লুকিয়ে দেখা।
ছোঁব না সে রোদ, যদি বা হঠাৎ
ঢেকে যায় মেঘে মেঘে!
কেন ছুঁলে তুমি?- আঁচল সরিয়ে
বলবি হঠাত্ই রেগে।
তাই তো এখনও আড়ালেই থাকি
কিছু নেই, কি বা দেবো!
মরণের পর তোর কাছাকাছি
পাখির জন্ম নেবো।
০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।