ভালো-মন্দ
- সুদীপ তন্তুবায় নীল

কান্নার পাশে হাসিগুলো থাকে
রাতের পাশেতে দিন,
মন্দ ছাড়া যে এই পৃথিবীতে
ভালোটা মূল্যহীন।

বিশ্বাস হেঁটে চলবে যেখানে
থাকবে অবিশ্বাস,
সর্বনাশের আদরে ভাসবে
শান্তির মরা লাশ!

এটাই জীবন, বয়ে চলা পথ
এতটাও সোজা নয়,
সুখের মিছিল দিয়ে যায় ঠিকই
কষ্টের পরিচয়।


০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।