স্বার্থ-ইগোর পথ ধরে
- সুদীপ তন্তুবায় নীল

স্বার্থ – ইগোর পথ ধরে
কত গল্পেরা হয়ে গেছে শেষ!
মুঠো ভরে কুড়িয়ে কি হবে
আবেগের বৃথা স্মার্টনেস!

দ্বন্দ্বের বেড়াজাল ঘিরে
কতো প্রেম হয়ে গেছে লীন!
আজও কতো অলিখিত প্রেম
এভাবেই মরে প্রতিদিন।


০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।