বদলেছি পথ
- সুদীপ তন্তুবায় নীল
হারাতে হারাতে হারিয়েছি সব
হারানোর ভয় পাই না,
আবারও ভীষণ যন্ত্রণা দিয়ে
দাঁড়িয়ে দেখবে তাই না!
পারবে না আর, বদলেছি পথ
যে পথে কখনও আসতে,
ভুলবো না তবু, একটা সময়
অনেকটা ভালোবাসতে।
০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।