না ফেরা মানুষ
- সুদীপ তন্তুবায় নীল
রাত কেঁদেছে একলা একা
চাঁদের চোখে জল,
নিঝুম ঘরে মুখ লুকিয়ে
কাঁদিস কেন বল?
তোর কান্না কেউ দেখে না
কত্ত অভিমান!
মনে কি তোর পড়ে আজও
মেয়ে বেলার গান?
আমার বুকে মুখ লুকোতি
কষ্ট পেলে খুব,
আজ সেই তুই-টা আমায় ছেড়ে
কোথায় দিলি ডুব!
ভালো থাকিস মেয়ে রে তোর
একলা একা ঘর,
খবর দিবি বুকের ভিতর
নামলে হঠাত্ জ্বর।
যত্ন করে চুল বেঁধে ওই
খোঁপায় দেব ফুল,
কান্না মুছে, মুখ থেকে তোর
সরিয়ে দেব চুল।
পিছন থেকে নাম ধরে আজ
ডাকবো না বারবার,
ইচ্ছে হলেই অন্য কোথাও
করিস রে সংসার।
আয় না তবু একটু কাছে
একটু পাশে বোস,
তারপর যদি মরনও হয়
রবে না আফসোস।
যায় রে যারা দূর অজানায়
আর তো ফেরে নাই,
কেমন হবে আমিও যদি
হঠাত্ চলে যাই!
০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।