অন্য গল্পে থাকিস ভালো
- সুদীপ তন্তুবায় নীল
চলে যাবি যদি এসেছিলি কেন
ছুঁয়েছিলি কেন মন?
প্রয়োজন হয়ে ছিলাম, কখনো
হই নি রে প্রিয়জন।
হেঁটে আসা কত সোনালী বিকেল
ফেলে আসা আলো পথ,
জানি না কি ভুলে বদলে নিলি রে
জীবনের মতামত!
মনে পড়ে কতো দুষ্টুমিগুলো
হাসি হাসি সোনা মুখ?
আঁচলটা যদি সরে যেত তোর
ঢাকতাম প্রিয় বুক।
অন্য গল্পে থাকিস রে ভালো
ডাকবো না পিছু আর,
আলো করে থাক আজীবন তুই
অন্যেরই সংসার।
০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।